লক্ষ্মীপুর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন
প্রকাশ : ০৩ মে ২০২৬, ২২:০৩
লক্ষ্মীপুর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ১৮ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে আবুল বারাকাত সৌরভকে আহ্বায়ক, আব্দুল্লাহ আল খালেদকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও হাসিবুর রহমান অভিকে সদস্য সচিব মনোনীত করা হয়।


শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। আগামি ৩০ দিনের মধ্যে আহবায়ক কমিটি পূর্ণাঙ্গ করার জন্য নতুন দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা দেওয়া হয়েছে।


দলীয় সূত্র জানায়, এর আগে সবশেষ ২০১৮ সালের ৫ জুন হাসান মাহমুদ ইব্রাহিমকে সভাপতি ও আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের কমিটি করা হয়। এর ৭ বছর ১০ মাস ২৬ দিন পর এখন নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটি অনুমোদনের জন্য পূর্বের কমিটি বিলুপ্ত করার ঘোষণা দেখা যায়নি।


নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন এম এ মজিদ, দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু, ইসমাইল হোসেন, জামাল হোসেন, আকবর হোসেন মুন্না, মুসা আব্দুল্লাহ রাসেল, নাসিরুজ্জামান রাহাত, শাহবাজ মাহমুদ চৌধুরী, সাজ্জাদ হোসেন সাজু, ইরাজ মাহমুদ বাবু, শাহজাদা প্রিন্স, মাহফুজুর রহমান হৃদয়, নজরুল ইসলাম নিশাত, জহির রায়হান বাবু ও শাহিন আলম মুন্না প্রমুখ৷


নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিগত কমিটির সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


বিবার্তা/সুমন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com