
বিএনপির এক নেতাকে পুলিশ আটকের জেরে থানা ঘেরাও করেছেন তার কর্মী-সমর্থকরা। পাশাপাশি অবরোধ করা হয়েছে বাস টার্মিনাল। বন্ধ করে দেওয়া হয়েছে বাস চলাচল।
রবিবার (৩ মে) দুপুর ১২টার দিকে এমনই ঘটনা ঘটেছে কুমিল্লায়।
এদিন জেলার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। দুপুর ১২টার দিকে তাকে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার বাসা থেকে আটক করা হয়। তারই প্রতিবাদে কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেছেন কাইয়ুমের কর্মী-সমর্থকরা। একই কারণে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেছেন বিভিন্ন পরিবহনের চালক ও শ্রমিকরা। ওই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন তারা।
রেজাউল কাইয়ুম কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে কোতোয়ালি থানা পুলিশ। তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, তা জানানো হয়নি।
তবে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র জানিয়েছে, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে কাইয়ুমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে শাসনগাছা বাস টার্মিনালের চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। তার বাসাও ওই বাস টার্মিনালের পাশে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]