
লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ১৮ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে আবুল বারাকাত সৌরভকে আহ্বায়ক, আব্দুল্লাহ আল খালেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও হাসিবুর রহমান অভিকে সদস্য সচিব মনোনীত করা হয়।
সম্মেলন ছাড়াই শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করার জন্য নতুন দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, এর আগে সবশেষ ২০১৮ সালের ৫ জুন হাসান মাহমুদ ইব্রাহিমকে সভাপতি ও আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের কমিটি করা হয়। এর ৭ বছর ১০ মাস ২৬ দিন পর এখন নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটি অনুমোদনের জন্য পূর্বের কমিটি বিলুপ্ত করার ঘোষণা দেখা যায়নি।
নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন এম এ মজিদ, দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু, ইসমাইল হোসেন, জামাল হোসেন, আকবর হোসেন মুন্না, মুসা আব্দুল্লাহ রাসেল, নাসিরুজ্জামান রাহাত, শাহবাজ মাহমুদ চৌধুরী, সাজ্জাদ হোসেন সাজু, ইরাজ মাহমুদ বাবু, শাহজাদা প্রিন্স, মাহফুজুর রহমান হৃদয়, নজরুল ইসলাম নিশাত, জহির রায়হান বাবু ও শাহিন আলম মুন্না প্রমুখ৷
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিগত কমিটির সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিবার্তা/সুমন/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]