
মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ডুবল চট্টগ্রামের প্রবর্তক মোড়। সামান্য এই বৃষ্টি
হাঁটু পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে নগরের প্রবর্তক মোড় এলাকায়। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যানবাহনের যাত্রীরা।
শনিবার (২ মে) দুপুরের বৃষ্টির পর এ পরিস্থিতির সৃষ্টি হয়। এর আগে দুই দিনের বৃষ্টিতে একই এলাকায় বুকসমান পানি জমে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছিল।
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই প্রবর্তক মোড়ে পানি জমে যাওয়ায় নিয়মিত দুর্ভোগ পোহাতে হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ চলমান থাকলেও এর সুফল এখনও দৃশ্যমান নয় বলে অভিযোগ তাদের।
পানি জমে সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানেও প্রভাব পড়ে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]