
চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
শনিবার (২ মে) দুপুরে সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরার মাজার গেট এলাকায়একটি ভাঙারির দোকানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আরমান। কুমিল্লার বাসিন্দা এই ব্যক্তি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম জানান, কুমিরার কামাল সওদাগরের ভাঙারি দোকানটিতে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই সেখানে থাকা একটি ভ্যানের চালক নিহত হন। এছাড়া দোকানটির কামাল উদ্দিনসহ আশপাশে থাকা আরও ৪ জন আহত হন।
আহতদের উদ্ধার করে ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]