লক্ষ্মীপুরে মে দিবসে শ্রমিকদলের বর্ণাঢ্য র‍্যালি
প্রকাশ : ০১ মে ২০২৬, ২০:৪০
লক্ষ্মীপুরে মে দিবসে শ্রমিকদলের বর্ণাঢ্য র‍্যালি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১ মে) বিকেলে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে ঢাকঢোল পিটিয়ে জেলা শ্রমিকদল একটি বর্ণাট্য র‍্যালি বের করে।


র‍্যালিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয় সংক্ষিপ্ত আলোচনা মধ্যে দিয়ে সংগঠনটির কার্যক্রম শেষ হয়।


এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, বিশেষ অতিথি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান।


এছাড়া উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম শাহিন, সাবেক সভাপতি এম এ হাসেম, সাধারণ সম্পাদক আবুল হাসান সোহেল, সাংগঠনিক মো. মাসুদ রহমান, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিএনপি নেতা রাব্বি এলাহী জহির, কমলনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি মো.আজাদ উদ্দিন, সাধারণ সম্পাদক ছগির আহমেদ ও ভবানীগঞ্জ ইউনিয়ন শ্রমিকদল নেতা মো. আজাদ প্রমুখ।


বক্তারা বলেন, শ্রমিকদলের মাধ্যমে একটি আদর্শ সংগঠন গড়ে তুলতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া বলেছেন আমরাও একজন শ্রমিক এবং শ্রমিক পরিচয় দিতে আমরা গর্ববোধ করি। এজন্য প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে একটি করে শ্রমিক সংগঠন করতে হবে। বিভিন্ন আন্দোলন সংগ্রামে শ্রমিকদলের অনেকেই নির্যাতন ও গ্রেফতার হয়েছেন।



বিগত ১৭-১৮বছরের আন্দোলনে এ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নির্বিচারে গ্রেফতার হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। কারাগারে জেল খেটেছে। কিন্তু কোন শ্রমিক দল নেতা দলের সাথে বিশ্বাস ঘাতকতা করেনি।


বিবার্তা/সুমন/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com