
কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১ মে) সকাল ১০টায় কুষ্টিয়া বাস টার্মিনালের সামনে থেকে শ্রমিকরা একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার বিজয় উল্লাস চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এস এম মহসিন আলির সভাপতিত্বে উক্ত সমাবেশে সংগঠনের উপদেষ্টা ড. নুরুল আমিন জসিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এছাড়াও কুষ্টিয়া জেলা প্রশাসন, জাতীয়তাবাদী শ্রমিক দল ও জাতীয়তাবাদী নারী শ্রমিকসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করে।
বিবার্তা/শরীফুল/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]