
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে চোরাচালানের প্রায় ২৮ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও মিনি ট্রাকসহ দুই চোরাচালানকারীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী বিজয়নগর চেকপোষ্ট থেকে এসব মাল জব্দ করা হয়।
এ সময় একটি মিনি ট্রাক সিগন্যাল দিয়ে থামালে র্যাব ও বিজিবির উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি মিনি ট্রাক থেকে নেমে দৌঁড়ে
পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানায় যে, মিনি ট্রাকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসা ভারতীয় জিরা রয়েছে। পরবর্তীতে তাদের দেখানো মতে মিনি ট্রাক থেকে ৭৭টি বস্তায় রক্ষিত ২৩১০ কেজি ভারতীয় জিরা ও মিনি ট্রাকসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. পাভেল (২১), পিতা- আব্দুল আওয়াল, আজিমাবাদ, চুনারুঘাট, জেলাহবিগঞ্জ ও মো. সুলতান আহমেদ (২৬), পিতা- মো. ছমির আহমেদ, চুনারুঘাট, হবিগঞ্জ।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪; এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিদেরসহ জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]