
দিনাজপুরের নবাবগঞ্জে ডুবে যাওয়া জমির ধান কেটে জমির কিনারায় নিতে গিয়ে পানিতে ডুবে ওয়াস কুরনি (১৮) নামে কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে নবাবগঞ্জ উপজেলার বোয়ালি রাজবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক ওয়াস কুরনি গোলাপগঞ্জ ইউনিয়নের বোয়ালি রাজবাড়ী গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে বাড়ির পাশের আশুরার বিল এলাকায় ধান কাটতে যান ওয়াস কুরুনি। তিনি বুকসমান পানিতে ধান কাটছিলেন। পরে কাটা ধান জমির কিনারায় তুলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে যান। এর বেশ কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।
এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিন্টু দে জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]