সারাদেশ
আখাউড়ায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ২৩:০৯
আখাউড়ায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে হত্যা, মাদক, ছিনতাই, চুরি ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি আব্দুল্লাহ (৪০)-কে গ্রেফতার করা হয়েছে।


বুধবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মনিয়ন্দ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আখাউড়া উপজেলার শিবনগর গ্রামের বাসিন্দা।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।


থানার রেকর্ড ও পিসিপিআর যাচাই করে জানা যায়, আব্দুল্লাহর বিরুদ্ধে আখাউড়া থানাসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, মারামারি, চুরি, ছিনতাই ও সন্ত্রাসবিরোধী আইনে মোট ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের একটি হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। এছাড়া একাধিক মাদক মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে এবং একটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত।


পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।


আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com