
কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও চান্দিনা উপজেলায় বজ্রাঘাতে দুইজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে পৃথক ঘটনায় এ প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী গ্রামের তোতা মিয়ার ছেলে সামসু মিয়া (৪৫) এবং চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের পূর্বমাইজখার গ্রামের আমির হোসেনের স্ত্রী নাজমা আক্তার (৪৫)।
এদিকে একই দিনে সকাল থেকে টানা প্রায় দুই ঘণ্টার কালবৈশাখী ঝড়ে চান্দিনা উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে অন্তত ১০টির বেশি বসতঘর বিধ্বস্ত হয়েছে এবং কয়েক হাজার গাছপালা ভেঙে পড়েছে। অনেক এলাকায় ঘরের ওপর গাছ পড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা জানান, ঝড়ের আগে হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে আসে, এরপর তীব্র বাতাস ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়, যা মুহূর্তেই লণ্ডভণ্ড করে দেয় জনপদ।
চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]