
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার কাজী শাহাবুদ্দিন মামুনকে পিছন থেকে একই ওয়ার্ডের আখলাক (২৭) নামে এক যুবক পিছন দিক থেকে এসে ছুড়িকাঘাত করে। এ সময় স্থানীয়রা রক্তাত্ত কাজী শাহাবুদ্দিন মেম্বারকে নবীনগর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে এনে ভর্তি করে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে কাজী শাহাবুদ্দিন মামুন মেম্বারের বাড়ি যশাতোয়া গ্রামে এ ঘটনা ঘটে ।
কাজী শাহাবুদ্দিন মামুন মেম্বার জানান, পূর্ব শত্রুতার জেরে আমার বাড়িতে এসে আখলাক ও তার সাঙ্গ-পাঙ্গরা ধারালো ছুঁড়ি দিয়ে হত্যা করার উদ্দেশ্যে হামলা করে। এর আগেও কয়েকবার সে আমাকে মারতে চেয়েছিলো।
নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আমাদের তদন্ত চলছে। বাদী মামলা করলে তা আমলে নিয়ে আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]