চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নিহত
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১০:০৮
চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নিহত
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আও কয়েক জন।


মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার শিকার হন তারা।


চট্টগ্রামস্থ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খাগড়াছড়ি থেকে কক্সবাজার অভিমুখী বৌদ্ধ ভিক্ষুদের বহনকারী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চুনতি জাঙ্গালিয়া নামক এলাকায় রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসটি ধুমড়ে মুচড়ে যায়। ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাদের নাম জানা যায়নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com