মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ২০:১১
মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের থাপ্পড় খেয়ে অভিমান করে তাইয়্যেবা (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।


রবিবার (২৬ এপ্রিল) রাতে পৌরসভার পীরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।


তাইয়্যেবা নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামের উজ্জ্বল মিয়ার মেয়ে। তারা পীরবাড়ি এলাকায় বাসা ভাড়া করে বসবাস করতেন।


পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেলে তাইয়্যেরা বাড়ির সামনে সহপাঠীদের সঙ্গে খেলছিল। এসময় তার সহপাঠীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। সে বাসায় গিয়ে মায়ের কাছে বিষয়টি জানায়।


তার মা এ বিষয়টি নিয়ে আর যাতে বাড়াবাড়ি না হয় নিষেধ করলে, মায়ের সাথে রাগ দেখায় তাইয়্যেবা। এসময় মা তাকে থাপ্পড় দেয়। এতে তাইয়্যেবা অভিমান করে, বাসার বারান্দায় ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।


ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


তিনি বলেন, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com