
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম এর ৪০ বর্ষপূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ ও সম্মাননা স্মারক গ্রহণ করেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া।
শনিবার (২৫ এপ্রিল) শনিবার বিকালে শহীদ ধীরেন্দ্রনাথ ভাষার চত্বরের পূর্ব প্রান্তে বৃক্ষরোপনের সময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের উপদেষ্টা চিত্রশিল্পী মো. আসাদুর রহমান আলমগীর। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক নিয়াজ মোহাম্মদ খান বিটু, দৈনিক কালেরকন্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক বিশ্বজিত পাল বাবু, সংস্কৃতি কর্মী, শিক্ষানুরাগী ও কান্ট্রি টুডে পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সাংবাদিক আফজালুর রহমান রিপন, সানলাইফ হাসপাতালের শিশু বান্ধব এমডি জাহাঙ্গীর হোসেন, শিশু নাট্যমের যুগ্ম সম্পাদক দীপ্ত মোদক, প্রবাল বণিক, পায়েল পাল, মিলি দত্তসহ প্রশিক্ষকবৃন্দ, শিক্ষার্থীগণ ও অভিভাবক গণ উপস্থিত ছিলেন।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]