ব্রাহ্মণবাড়িয়ায় ৮৫ লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০২:০১
ব্রাহ্মণবাড়িয়ায় ৮৫ লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে ৮৪ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ উন্নতমানের শাড়ী জব্দ করেছে বিজিবি।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করার সময় ভারতীয় উন্নতমানের শাড়ী জব্দ করে।


আটককৃত শাড়ীর আনুমানিক মূল্য ৮৪ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। আটককৃত চোরাচালানী মালামালসমূহ কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com