
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া রাধিকা রোডে সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- উপজেলার রুসুল্লাবাদ ইউনিয়নের দড়ি শ্রীরামপুর গ্রামের মাহিম খন্দকার (২২) ও শ্যামগ্রাম ইউনিয়নের শ্যামগ্রামের ছাত্র নেতা রাব্বি (২৩)।
স্হানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রাধিকা সড়কে মোটরসাইকেলের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার রাস্তায় বিপরীতমূখী দুটি মোটরসাইকেলের সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে প্রয়োজনীয় আইননুসারে দ্রুত ব্যবস্থা গ্রহনের চেষ্টা চলছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]