
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুত, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন, খাদ্য পণ্যে অবৈধভাবে রাসায়নিক দ্রব্য ব্যবহার এবং দোকানের ট্রেড লাইসেন্স না থাকার দায়ে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব ও জেলা প্রশাসন ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টাা পর্যন্ত আখাউড়া উপজেলার বড় বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ভোজ্য তেল মজুত, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন, খাদ্য পণ্যে অবৈধভাবে রাসায়নিক দ্রব্য ব্যবহার এবং দোকানের ট্রেড লাইসেন্স না থাকার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮, ৪৫ ও ৫৩ ধারায় মেসার্স শ্রীকান্ত স্টোরের মালিক শ্রীকান্ত পাল’কে ১০ হাজার টাকা এবং আইসক্রিম কারখানার মালিক লোকমান হোসেন’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব আরও জানায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]