
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক মানবপাচারকারীকে আটক করেছে। এছাড়া প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছে।
বুধবার (২২ এপ্রিল) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোসাইস্থল, চন্ডিদার, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার শশীদল, সংকুচাইল, খারেরা এবং বড়জ্বালা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে ভারতীয় শাড়ী, জিরা, আকাশমনি গোল কাঠ, বাসমতি চাউল, ফুসকা, চিংড়ি মাছের রেনু, গরু এবং গাঁজা জব্দ করতে সক্ষম হয়।
আটককৃত মাদকসহ চোরাচালানী মালামালের সর্বমোট নিরুপিত সিজার মূল্য ৮৪,৩২,১৯২ টাকা। আটককৃত চোরাচালানী মালামালসমূহ কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদক ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর মাদক ষ্টোরে জমা করা হবে।
অপরদিকে গত ১৯ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পশ্চিম খাদলা নামক স্থান থেকে মানবপাচারকারী চক্রের একজন সক্রিয় সদস্য মোঃ রাকিব(২২), পুটিয়া,শ্যামপুর, কসবা ব্রাক্ষণবাড়িয়াকে একটি পালসার মোটরসাইকেলসহ আটক করা হয়।
আটককৃত মানব পাচারকারীকে কসবা থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ মামলায় ৪জন পলাতক আসামি রয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]