
ব্রাহ্মণবাড়িয়ায় লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে শহরের দাতিয়ারায় বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে ভাঙচুর করেছে গ্রাহকেরা। তারা মঙ্গলবার দিনগত গভীররাতে কেন্দ্রটিতে ভাঙচুর চালায়।
জানা যায়, বুধবার (২২ এপ্রিল) দুপুর ২টার দিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগের-১ এলাকায় বিদ্যুতের চাহিদা ছিল ৩০ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ হয় ১১ মেগাওয়াট। অর্থাৎ চাহিদার ৩ ভাগের এক ভাগ বিদ্যুৎও মিলছে না। এই বিতরণ বিভাগের অধীনে এলাকায় ৮টি ১১ কেভি লাইনের মাধ্যমে বিদুৎত সরবরাহ হয়। এর মধ্যে গড়ে ৫টি লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে বলে জানান, বিদ্যুৎ কর্মকর্তারা। আর এতে ক্ষুব্দ হয় বিদ্যুৎ গ্রাহকরা।
গতকাল রাতে কয়েকজন এসে অভিযোগ কেন্দ্রের কাঁচের দরজা ভেঙে চলে যায়। সে সময় অভিযোগ কেন্দ্রে কর্তব্যরত কর্মচারী খলিলুর রহমান জানান, রাত ১২টা ৩৫ বা ৪০ মিনিটের দিকে এ ঘটনাটি ঘটে। সেসময় তিনি ছাড়া অভিযোগ কেন্দ্রে কেউ ছিলেন না। স্টাফরা ৩ জায়গায় ট্রান্সফরমারের ফিউজ ঠিক করার কাজে ছিল। তখনই ৩/৪ জন লোক এসে দরজাটি ভেঙে চলে যায়। ঘটনার খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশ এসে পরিদর্শন করে যায়।
বিতরণ বিভাগ এর সহকারী প্রকৌশলী লতিফুর রহমান জানান, তারা ঘটনাটি মৌখিকভাবে এসপি এবং থানাকে জানিয়েছেন। লিখিত অভিযোগ দেওয়ার ব্যবস্থা করছেন।
শহরের দাতিয়ারা, কাউতলী, ডিসি বাংলো, কাজীপাড়া, কান্দিপাড়া, শিমরাইলকান্দি, শেরপুর, পৈরতলা, উলচাপাড়া, গোকর্ণঘাট, আনন্দবাজার, খালপাড়, মৌড়াইল, বনিকপাড়া, সাদেকপুর, ভাদুঘর, বিয়ালিশ্বর, ভোলাচং ইত্যাদি এলাকার প্রায় ৭৩ হাজার গ্রাহক রয়েছেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ বিভাগ-১ এর অধীনে। বিতরণ বিভাগ-২ এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ হচ্ছে চাহিদার অর্ধেক। প্রতিদিন ৭/৮ মেগাওয়াট লোডশেডিং করতে হচ্ছে সেখানে।
শুধু জেলা শহর বা আশপাশের এলাকাতে নয়, গোটা জেলায় বিদ্যুৎ সরবরাহ অর্ধেক বা তিন ভাগের একভাগে নেমে এসেছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]