কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে মারধর করা অভিযুক্ত গ্রেফতার
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১৬:৫৮
কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে মারধর করা অভিযুক্ত গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় উপ-সহকারী প্রকৌশলীকে মারধর ও বাঁশ নিয়ে ধাওয়া করার চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত ‘বিল্লাল হোসেন’ কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।


রবিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ৮ টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রামের কোতোয়ালি উপজেলার কাজীর দেউড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় উপ-সহকারী প্রকৌশলীকে মারধর ও বাঁশ নিয়ে ধাওয়া করার চাঞ্চল্যকর মামলার আসামিকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আসামি- মো. বিল্লাল হোসেন (৫৫), পিতা- মকবুল হোসেন, নারুই, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।


পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com