মোহনপুরে নিহত স্কুল শিক্ষার্থী নিশাতের শোকাহত পরিবারের পাশে সিরাজ
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ২২:০৪
মোহনপুরে নিহত স্কুল শিক্ষার্থী নিশাতের শোকাহত পরিবারের পাশে সিরাজ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামের স্কুল শিক্ষার্থী নিহত নিশাতের পরিবারের পাশে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।


এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান শাহীন, সাংগঠনিক সম্পাদক তানিম শাহেদ রিপন, প্রচার সম্পাদক আলহাজ্ব মো. মাহিন ও সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মো. খান বিটুসহ স্হানীয় বিএনপি নেতৃবৃন্দ ও এলাকাবাসী।


উল্লেখ, ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর স্কুল শিক্ষার্থী নিশাতের (৬) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার ১৭ এপ্রিল দুপুরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামে বাড়ির পার্শ্ববর্তী একটি খোলা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিশাত মোহনপুর গ্রামের সৌদি প্রবাসী মোঃ আবু সাদেক মিয়ার মেয়ে ও স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারি বিভাগের শিক্ষার্থী।


নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ১৫ এপ্রিল দুপুরে নিশাত চিপস কেনার কথা বলে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো এদিকে স্থানীয়রা নির্মম ও রহস্যজনকে হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com