
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সহযোগিতায় ৫ শতাধিক সাধারণ মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সকাল থেকে বিকেল পর্যন্ত অত্র বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জাহান কবির।
মোহাম্মদ জসিম উদ্দিন খন্দকারের সার্বিক ব্যবস্থাপনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির মহাসচিব ডাক্তার মো. মনির হোসেন, লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ডাক্তার মোঃ ইদ্রিস, লাউর ফতেহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ কাহার, ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের প্রস্তাবিত কমিটির সভাপতি আতিকুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শাহীন আহমেদ, সাবেক সদস্য মোখলেছুর রহমান, সাবেক ইউপি সদস্য মনির খন্দকার, সাবেক কৃতি ফুটবলার ফরহাদ হোসেন সহ আরো অনেকে।
বক্তারা বলেন, প্রান্তিক জনগনের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার এমন আয়োজন সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতও এমন ধরনের চক্ষু চিকিৎসা সেবার আয়োজন অব্যাহত রাখার আহবান জানান তারা।
আয়োজকরা জানান, দিনভর এ চক্ষু শিবিরে প্রায় ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এসময় রোগীদের চাহিদা অনুযায়ী ওষুধ ও সানগ্লাস বিতরণ করা হয়। এ ছাড়া চোখের ছানী অপারেশনের জন্য, তাদেরকে ঢাকায় নিয়ে চোখের অপারেশন করিয়ে দেওয়া হবে বলে জানান আয়োজকরা।
এদিকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ ও সানগ্লাস পেয়ে খুশি প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষ।
বিবার্তা/নিয়ামুলা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]