মাদক পাচারের ঢাল নিষ্পাপ শিশু, তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৯
মাদক পাচারের ঢাল নিষ্পাপ শিশু, তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালীতে ১৫ মাস বয়সী শিশুকে ব্যবহার করে ইয়াবা পাচারের অভিযোগে কক্সবাজারের দুই নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), র‍্যাব এবং ডিবির যৌথ দল।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জেলার মাইজদীর মেসার্স আবদুল হক ফিলিং স্টেশন সংলগ্ন নোয়াখালী-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে এ অভিযান পরিচালনা করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মানিকপুর এলাকার তানিয়া আক্তার (৩৩) এবং পশ্চিম গজালিয়া এলাকার জুলেখা (২২)।


অভিযানে তাদের কাছ থেকে মোট ৩ হাজার ৭১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে তানিয়া আক্তারের কাছ থেকে ২ হাজার পিস এবং জুলেখার কাছ থেকে ১ হাজার ৭১৫ পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া একটি বাটন মোবাইল ও একটি স্মার্টফোনও উদ্ধার করা হয়েছে।


জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলা কার্যালয়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং র‍্যাব-৭, সিপিসি-১, ফেনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজার থেকে আসা সন্দেহভাজনদের অনুসরণ করে মাইজদী এলাকায় পৌঁছালে তাদের আটক করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিজেদের পেশাদার ইয়াবা পাচারকারী হিসেবে স্বীকার করেছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে পাচারের সময় ১৫ মাস বয়সী শিশুকে সঙ্গে রাখত। তারা এর আগেও একাধিকবার নোয়াখালীতে ইয়াবা সরবরাহ করেছে বলে জানায়। প্রতি চালানে তারা ৩০ থেকে ৪০ হাজার টাকা পারিশ্রমিক পেত বলে স্বীকার করেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com