
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রুসুল্লাবাদে উলফত আলী খান উচ্চ বিদ্যালয়ের মাঠে অসুস্থ অবস্থায় থাকা এক যুবককে জেলা সদর হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। তিনি রুসুল্লাবাদ ইউনিয়নের বড় শিকানিকা গ্রামের সরদার বাড়ীর ওমান প্রবাসী জিলানী মিয়ার ছেলে রিফাত মিয়া (১৮)।
পরিবারের দাবি, রিফাত মিয়া ছোট বেলায় গাছ থেকে পড়ে মাথায় আঘাত পান। বয়স বাড়ার সাথে সাথে তার মানসিক অবস্থার অবনতি ঘটে। সে একজন ইলেকট্রিশিয়ানের কাজ করত।
বুধবার ১৫ এপ্রিল রুসুল্লাবাদ বাজার গিয়ে বাড়িতে আর ফিরেনি। পরে তাকে বিদ্যালয়ের মাঠে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দিলে নবীনগর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে। সেখানে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে আছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]