নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ২১:১২
নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর পলাশে এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে হাফিজুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পলাশ উপজেলা সানের বাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পলাশ থানা পুলিশ।


গ্রেফতারকৃত হাফিজুর রহমান একই গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে।


পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী ওই কিশোরী তার বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে সানের বাড়ি গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন, এসময় আতশীপাড়া গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার পথে ওই গ্রামের অর্জুন বাদশা ও হাফিজুর তাকে পথরোধ করে জোরপুর্বক তুলে নিয়ে যায়| পরে পাশের একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়| অতপর কিশোরী তার পরিবারের লোকদের ঘটনা জানালে পরিবার রাতেই থানায় এসে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন|


পলাশ থানার ওসি (তদন্ত) কুতুবুল আলম জানান, প্রাথমিকভাবে কিশোরীকে ধর্ষণের আলামত পেয়েছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে| অপর আসামিকেও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে|


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com