টেকনাফে তিন রোহিঙ্গা যুবককে অপহরণ
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ২৩:৫৪
টেকনাফে তিন রোহিঙ্গা যুবককে অপহরণ
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে তিন রোহিঙ্গা যুবক অপহরণের শিকার হয়েছেন।


বুধবার (১৫ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। বিকালে বিষয়টি জানিয়েছেন চাকমারকুল এপিবিএন পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হুমায়ূন কবির।


অপহৃতরা হলেন- টেকনাফের ২১ নম্বর চাকমারকুল ক্যাম্পের বাসিন্দা শফিক আলম, মোহাম্মদ জয়নাল ও শাহ আলম।


ক্যাম্পের প্রতিনিধি আহমেদ উল্লাহ বলেন, ‘ওই তিন জন রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় ধানক্ষেতকে হাতির আক্রমণ থেকে রক্ষা করতে রাতের ডিউটিতে ছিলেন। ভোরে হঠাৎ পাড়াড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের অপহরণ করে নিয়ে যায়। ঘটনাস্থলে থাকা আরও দুজন রোহিঙ্গা পালিয়ে এসে বিষয়টি আমাকে জানান। পরে এপিবিএন পুলিশকে জানাই। আজ সন্ধ্যা পর্যন্ত তারা উদ্ধার হয়নি।’


পরিদর্শক হুমায়ূন কবির বলেন, ‘তিন রোহিঙ্গা যুবক অপহরণের বিষয়টি জানার পরপরই আমরা ঘটনাস্থল ও আশপাশ এলাকায় খোঁজখবর নিয়েছি। তাদের উদ্ধারে অভিযান চলছে।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com