ব্রাহ্মণবাড়িয়ায় ভোজ্য তেল মজুত করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০০:৪৮
ব্রাহ্মণবাড়িয়ায় ভোজ্য তেল মজুত করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় ভোজ্য তেলের অবৈধ মজুত, অতিরিক্ত দামে বিক্রয় এবং ওজনে কারচুপির দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৭০,০০০ টাকা জরিমানা করেছে র‌্যাব।


রবিবার (১২ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের জগৎবাজার এলাকায় অভিযান পরিচালনা করে অতিরিক্ত ভোজ্য তেল মজুদের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ধারায় মো. মাজু মিয়া, পিতা- মৃত আবদুল আলীম, জগৎবাজার, ব্রাহ্মণবাড়িয়াকে ৩০ হাজার টাকা, ধনঞ্জয় সাহা (৬২), পিতা- মৃত
সুধীর চন্দ্র সাহা, জগৎবাজার, ব্রাহ্মণবাড়িয়া'কে ২০ হাজার টাকা এবং কৃষ্ণ পদ সাহা (৬১), পিতা- বিরোধ লাল সাহা, জগৎবাজার, ব্রাহ্মণবাড়িয়া'কে ২০ হাজার টাকাসহ সর্বমোট ৭০,০০০ টাকা জরিমানা করা হয়।


র‌্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশিজনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com