ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ২০:২৭
ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়া অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে র‌্যাব।


শনিবার (১১ এপ্রিল) দুপুর ২ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে, জেলার সদর উপজেলার বিরামপুরে সিএনজি তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা জব্দসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।এ সময় এক মাদক কারবারি পালিয়ে যায়।


গ্রেফতারকৃত ব্যক্তি হলেন - মো. কাজল মিয়া (২৬), পিতা- আব্দুল জলিল, চান্দি, ব্রাহ্মণবাড়িয়া।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তি ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com