
ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আউস ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে এসব সার বীজ বিতরণ করা হয়।
সদর উপজেলার ২৭শ কৃষককে আউস প্রনোদনা কর্মসূচীর আওতায় ৫ কেজি করে আউস ধানের বীজ ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় ৪ হাজার হেক্টর জমিতে আউশের আবাদ হয়। আউস আবাদ সফল করতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ২ হাজার ৭ শ কৃষককে প্রনোদনার আওতায় বীনা মূলে সার ও বীজ বিতরণ করা হয়েছে। প্রতি বিঘা জমির জন্য তাদের ২০ কেজি সার ও ৫ কেজি বীজ দেয়া হয়েছে। বিনা মূল্যে সার বীজ পেয়ে কৃষকরা খুবই উৎফুল্ল। তারা জানান, এতে তাদের উৎপাদন খরচও কমবে।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া -৩ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মাহবুব হোসেন শ্যামল এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি বলেন , স্বাধীনতার পর যুক্তরাষ্ট্র আমাদের তলা বিহীন ঝুড়ি বললেও শহীদ জিয়া খাল কাটা সহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ন করেছেন। বিএনপি একটি কৃষক বান্ধব দল।১লা বৈশখে কৃষি কার্ড দেয়া হবে। এছাড়া কৃষদের স্বার্থে কৃষি বীমার পরিকল্পনার কতাও তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম ।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]