শ্যামনগরের ২০০ নারী-পুরুষকে অভিযোজন কৃষি চর্চা বাড়াতে প্রশিক্ষণ
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ২১:৪৭
শ্যামনগরের ২০০ নারী-পুরুষকে অভিযোজন কৃষি চর্চা বাড়াতে প্রশিক্ষণ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প ২০১৫ টি পরিবার নিয়ে বাস্তবায়ন করছে।


এরই ধারাবাহিকতায় ৭-৯ এপ্রিল গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ জন অংশগ্রহণকারী নারী ও পুরুষকে নিয়ে ৩দিন ব্যাপী লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণের সমাপ্ত হয়।


উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ৯ এপ্রিল বিকাল ৪ টায় ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে ২০০ জন নারী ও পুরুষকে ৮টি ব্যাচে গাবুরা ইউনিয়নের ৪টি মৌজাতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।


উক্ত সমাপনী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো. মনজুর হোসেন, শিক্ষক মিলন হোসেন, উক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাবুজ্জামান, উক্ত প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর হৈমী মন্ডল প্রমূখ।


প্রধান শিক্ষক বলেন, গাবুরা ইউনিয়নে ফেইথ ইন এ্যাকশন কৃষি বিষয়ে যে প্রশিক্ষণ দিচ্ছে এটি আমাদের কাজে লাগাতে হবে। প্রশিক্ষণ পেয়ে কৃষিতে অভিযোজন কৌশলগুলো চর্চা করে গাবুরাতে সবজি উৎপাদন বৃদ্ধি করতে হবে।


ইউপি সদস্য বলেন, “ফেইথ ইন এ্যাকশন এই প্রশিক্ষণে সঠিক কৃষক বাছাই করেছে। এজন্য ফেইথ ইন এ্যাকশনকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই প্রশিক্ষণ গ্রহণ করে বাড়িতে কৃষি চর্চা বৃদ্ধি করবেন বলে আমি প্রত্যাশা করি।”


উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, “আমি ৮ বছর ধরে এখানে কাজ করছি, কিন্তু এমন প্রশিক্ষণ অন্যকোন সংস্থা করাননি। ফেইথ ইন এ্যাকশন এমন প্রশিক্ষণ আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।”


প্রধান অতিথি বলেন,“ ফেইথ ইন এ্যাকশন সঠিক মানুষ বাছাই করেছে। তারা কৃষি বিষয়ে যে ৩দিনের প্রশিক্ষণ আয়োজন করেছে তাতে গাবুরাতে কৃষিতে আরও সম্প্রসারণ ঘটবে। এই প্রশিক্ষণ গ্রহণ করে বাড়িতে কৃষি অভিযোজন চর্চা বাড়াতে সকলের কাছে অনুরোধ করছি।”


উল্লেখ্য, প্রক্ষিণপ্রাপ্ত ২০০ জন নারী-পুরুষকে অভিযোজন কৃষি চর্চা বাড়াতে বীজ, জৈব সার অন্যান্য উপকরণ সহায়তা করা হবে।


বিবার্তা/পরিতোষ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com