
বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্টার হাইকোর্টের রায় চুড়ান্ত নয়, সুপ্রিম কোর্টে আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে বিষয়টি নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন অ্যার্টনি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে ঝিনাইদহের কোটচাঁদপুরে সুধীজনের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
অ্যার্টনি জেনারেল বলেন, বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করার জন্য যা করা দরকার তাই করবে সরকার।
সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান, অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ-সভাপতি আবুবকর বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী প্রমূখ।
এসময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]