মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক আহত
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১৫:৩২
মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক আহত
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে মো. সাদেক (২৩) নামে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন।


শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে উখিয়ার বালুখালী সীমান্ত সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।


আহত সাদেক উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ এর বাসিন্দা।


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, উখিয়ার বালুখালী সীমান্ত এলাকা থেকে মিয়ানমারের ভেতরে ‘ডাব বাগান’ নামে পরিচিত এলাকায় হঠাৎ মাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে বিজিবি সদস্যরা আহত অবস্থায় ওই যুবককে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের দিকে আসতে দেখেন।


পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


প্রাথমিকভাবে জানা গেছে, সাদেক মাছ ধরার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের ভেতরে গিয়েছিলেন। এ সময় তিনি মাইনের বিস্ফোরণের শিকার হন।


উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, মিয়ানমারের অভ্যন্তরের মাছ ধরতে গিয়েছিল একদল জেলে। মাছ ধরা ফেরার পথে মাইন বিস্ফোরণ এক জেলে গুরুতর আহত হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধী।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com