
নড়াইলের সদর উপজেলার আলুকদিয়া গ্রামে নিজের তিন মাস বয়সী শিশু সন্তানকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মা কে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৯এপ্রিল) সকালে উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা গেছে,আলুকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা খাতুন কে একই উপজেলার রামেশ্বরপুর গ্রামের কুয়েত প্রবাসী চান মানিক মোল্যা বিয়ে করেন। সন্তান জন্মের পর তিনি শ্বশুর বাড়িতেই বসবাস করতেন। প্রায় ১ মাস আগে অভিযুক্ত মা আরিফা শিশু সন্তান কে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। আজ সকালে গলায় গামছা পেঁচিয়ে শিশু তাবাসুমকে তার মা হত্যা করেছে এমন একটি খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত শিশু তাবাসসুমের চাচা শামিম মোল্যা বলেন, গতকাল আমার ভাই কুয়েত থেকে আমাকে ফোন দিয়ে জানায় আজ ওরা বাড়িতে যাবে। কিন্তু আজ সকালে আলুকদিয়া থেকে ফোন দিয়ে জানায় আপনার ভাতিজি কে হত্যা করা হয়েছে। আমি এখানে এসে তার গলার দুই পাশে দাগ দেখতে পায়।
নড়াইল অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান দুপুরে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে আটক করা হয়েছে। তদন্ত করে আইন
অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]