
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনারামপুর এলাকায়। সোনারামপুর টু তালশহর রোডের নূরে মদিনা জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর ১০/১২ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৮ এপ্রিল রাত ১.৫০ মিনিটের সময় ২-জন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত ডাকাতদের কাছে থাকা ১টি লোহার ছোরা, ১টি লোহার তৈরি রাম দা উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন - রিফাত (২৫)পিতা- শরিফ মিয়া,অরুয়াইল, সালাউদ্দিন (৩৯)পিতা- তাহের মিয়া, অরুয়াইল,উভয় সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত রিফাতের বিরুদ্ধে ২-টি মামলা এবং সালাউদ্দিনের বিরুদ্ধে - ৪টি চুরি ও ১টি ডাকাতির মামলা রয়েছে।
আশুগঞ্জ থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]