সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১২:০৮
সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. শামীম নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।


বুধবার (৮ এপ্রিল) রাত ১১টার দিকে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের তালতলা বেড়িবাঁধের কাছে এ ঘটনা ঘটে।


নিহত মো. শামীম সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন।


জানা যায়, শামীম তার বউকে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। রাতে কিছু লোক তাকে ডেকে বেড়িবাঁধ এলাকায় নিয়ে যান। এরপর ব্যাপক মারধর ও কুপিয়ে তাকে হত্যা করেন। কিছুদিন আগে এলাকার কিছু ব্যক্তির সঙ্গে শামীমের ঝগড়া হয়েছিল। তারা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা স্বজনদের।


এ তথ্য নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।


তিনি বলেন, ‘নিহত শামীমের শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাতেই দুজনকে আটক করা হয়েছে।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com