
নির্বাচনে জনগণ যাকেই রায় দেবেন মেনে নেবেন বলে জানিয়েছেন শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ভোট প্রদান শেষে এ কথা জানান তিনি।
মাহমুদুল হক রুবেল বলেন, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। জামায়াতের প্রার্থীর অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা। এই নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা চলছে। যেসব কেন্দ্রে গিয়েছি সেখানেই তাদের এজেন্ট দেখেছি।
তিনি বলেন, জামায়াত অভিযোগকারী দল হিসেবে পরিচিত। তাদের বক্তব্য মৌলবাদী স্টাইলের। জনগণ যাকেই ভোট দেবেন তাকেই মেনে নেব।
তফসিল ঘোষণার পর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছিল। বর্তমানে ওই আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সংসদ নির্বাচনের সময় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফল আসায় এ আসনে আলাদা গণভোটের প্রয়োজন হচ্ছে না।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]