
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় শ্রীবরদী ও ঝিনাইগাতীতে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, বিজিবির ময়মনসিংহ সেক্টরের তত্ত্বাবধানে এবং ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) ব্যবস্থাপনায় শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় ১৬ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিজিবি সদস্যরা টহল পরিচালনাসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন বলেও জানান তিনি।
শেরপুর-৩ আসনটি সীমান্তবর্তী হওয়ায় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরাও নির্বাচনি এলাকায় প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছেন।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাত্র কয়েক আগে শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেলে আসনটিতে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]