
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিকা (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্য হয়েছে। আতিকা দর্শনা মোবারকপাড়ার আতাহার জামিলের মেয়ে।
বুধবার (৮ এপ্রিল) সন্ধা ৬ টার দিকে দর্শনা হঠাৎপাড়া রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষসুত্রে জানান, আতিকা তার নানী সোনালী ব্যাংকের অফিসার মোবারকের স্ত্রীর সঙ্গে চুয়াডাঙ্গা থেকে সিএনজি যোগে দর্শনায় ফিরছিল। হঠাৎপাড়া রেলগেটে তারা সিএনজি থেকে নামে। নানা মোবারক রাস্তার অপর পায়াসে দাঁড়িয়ে ছিল। শিশু আতিকা দৌড়ে রাস্তা পার হওয়ার সময় তেলবাহী ট্র্যাক (যশোর চ ০১-০০০২) শিশুটির মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আতিকার। পরে স্থানীয়রা তেলবাহী ট্র্যাকটি আটক করে।
এ বিষয়ে দর্শনা থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে তেলবাহী ট্র্যাক ও চালক নিমাই চন্দ্র অধিকারকে আটক করেছি। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রকৃয়াধীন আছে।
বিবার্তা/আসিম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]