
“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যে ঝিনাইদহের কোটচাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সোহেল রানা, অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। পরে তারা শিক্ষার্থীদের অংশগ্রহণে সাজানো বিভিন্ন বিজ্ঞানভিত্তিক স্টল পরিদর্শন করেন এবং উদ্ভাবনী প্রদর্শনী ঘুরে দেখেন।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এবং উদ্ভাবনী চিন্তা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]