ঝিনাইগাতীতে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১৬:২৫
ঝিনাইগাতীতে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের ঝিনাইগাতীতে চলতি অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষক কনফারেন্স রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও মো. আল আমীন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকতা মো. ফরহাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফায়েজুর রাজ্জাক আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. রোকুনজ্জামান প্রমুখ।


উপজেলা কৃষি অধিদপ্তর জানান, চলতি বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচির আওতায় ৭০০জন কৃষকের মাঝে উপকরণ বিতরণ করা হয়। প্রতিটি কৃষককে ৫ কেজি উফশী আউশ বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com