নবীনগরে সিজারের রোগীর মৃত্যুতে হাসপাতাল ভাঙ্গচুর
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০০:৫৯
নবীনগরে সিজারের রোগীর মৃত্যুতে হাসপাতাল ভাঙ্গচুর
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরের “আহমেদ প্রাইভেট হাসপাতাল লিমিটেড” নামে একটি বেসরকারি হাসপাতালে প্রসূতির মৃত্যুর ঘটনায় ভূল চিকিৎসার অভিযোগ এনে ভাঙ্গচুর করেছে দূর্বৃত্তরা। এতে ভয় পেয়ে পালিয়ে যায় হাসপাতালে থাকা মালিক, চিকিৎসক ও কর্মচারীরাসহ রোগীরা। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


জানা যায়, উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের লাউর ফতেহপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী গর্ভবতী রাকিব আক্তার (১৮) কে সিজার করতে নিয়ে আসলে ডা. সৈয়দ কামরুজ্জামানের অধীনে তার সিজার সম্পন্ন হলেও রাকিবা আক্তারের অবস্থার অবনতি দেখে হাসপাতাল কর্তৃপক্ষ রাকিবার স্বজনদের না জানিয়ে এ্যাম্বুলেন্স ডেকে দ্রুত অন্যত্র পাঠানোর চেষ্টাকালে স্বজনরা তাকে মৃত বলে শনাক্ত করে।পরে উত্তেজিত স্বজনরা হাসপাতালে ভাঙ্গচুর চালায়।


এ ঘটনায় আহমেদ হাসপাতাল প্রাইভেট লিমিটেডের কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাদের কারো কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।


নবীনগর থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, আহমেদ হাসপাতাল নামে এক বেসরকারি হাসপাতালে এক প্রসূতির মৃত্যু ঘটনায় ভাঙ্গচুরের ঘটনা ঘটে।


নবীনগর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্স রোডে ও থানা গেইট লাগায়ো হওয়ায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রন করা সম্ভব হয়েছে। আমরা এ ঘটনায় দ্রুততার সাথে তদন্তের চেষ্টা করছি।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com