
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুর ইউনিয়নের ধনাশী গ্রামে ফসলি জমি দেখতে গিয়ে সাপের কামড়ে ছামির (৯) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
ছামির ধনাশী গ্রামের সোহরাফ মিয়ার ছেলে। সে ধনাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।
জানা যায়, ছামির রবিবার (৫ এপ্রিল) দুপুরে ধনাশী গ্রামের নিজ ফসলী জমি দেখতে গেলে বিষধর সাপ তাকে কামড় দেয়। আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান এম আর মজিব বলেন, শুনেছি সাপের কামড়ে ছামির নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]