কুমিল্লায় একসঙ্গে ৩ বাসে আগুন
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১৬:৩৩
কুমিল্লায় একসঙ্গে ৩ বাসে আগুন
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি রাখা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


রবিবার (৫ এপ্রিল) দুপুরে হঠাৎ করে বাসগুলোতে একসঙ্গে আগুন লেগে যায়। এ সময় ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।


খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কুমিল্লা নগরী থেকে আরও একটি ইউনিট যোগ দিলে সম্মিলিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।


স্থানীয় বাস চালক ও হেলপাররা জানান, ‘রয়েল সার্ভিস’ পরিবহনের তিনটি এসি বাস দীর্ঘদিন ধরে সেখানে পরিত্যক্ত অবস্থায় রাখা ছিল। ঢাকা- চট্টগ্রাম সড়কে চলাচলকারী এ বাস সার্ভসটি দীর্ঘ দন ধরে বন্ধ। আজ রোববার দুপুরে হঠাৎ করেই বাসগুলোতে আগুনের সূত্রপাত হয়। তাদের অভিযোগ, এই বাসগুলোর ভেতরেই মাদকাসক্তরা মাদক সেবন করে। তাদের ব্যবহারের আগুন নাকি দুর্বৃত্তরা আগুন দিয়েছে এ নিয়ে নিশ্চিত কেউ তথ্য দিতে পারেনি।


কুমিল্লা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক মো. ইদ্রিস জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তদন্তের পর জানা যাবে। রয়েল পরিবহনের কাউন্টারটি তালাবদ্ধ থাকায় তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com