
লক্ষ্মীপুরে গত তিনমাসে হাম আক্রান্ত চার শিশু শনাক্ত হয়েছে। এছাড়া গেল মাসে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। এ পর্যন্ত হামের প্রাদুর্ভাব নিয়ে ৩৩ জন রোগী জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এদের মধ্যে চিকিৎসাধীন রয়েছে ১৪ জন৷
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, হাম আক্রান্ত হয়ে জেলা সদরে ২জন, কমলনগরের একজন ও রামগঞ্জে একজন শনাক্ত হয়। এরা সকলে শিশু। এছাড়া গত ১৯ মার্চ রাজধানীর মহাখালীর একটি হাসপাতালে ৯ মাস বয়সী শিশু নুসাইবার মৃত্যু হয়৷ সে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম টমটা গ্রামের কামাল হোসেনের মেয়ে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ৯ মাসের ওই শিশুর হামের টিকার ১ম ডোজ দেওয়ার কথা ছিল গত ৩০ মার্চ। এরআগেই হামে আক্রান্ত হয়ে মারা যায় শিশুটি।
এদিকে জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন জানিয়েছেন, লক্ষ্মীপুরে হামের প্রাদুভার্ব কিছুটা কম। তিনমাসে মাত্র চারজন শিশু শনাক্ত হয়৷ একজন শিশু ঢাকার একটি হাসপাতালে মারা গেছে। শিশুদের হামের টিকা প্রদানের কাজ চলমান রয়েছে।
ম্যালেরিয়া এবং কালাজ্বরের বিষয়ে তিনি জানান, জেলাতে এ দুই রোগের উপসর্গও অনেকটা কম।
জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরূপ পাল বলেন, হামের প্রাদুভার্ব নিয়ে জেলা সদর হাসপাতালে সাতজন শিশু ভর্তি রয়েছে। এসব শিশুদের মধ্যে জ্বর সর্দি কাশির প্রার্দুভাব রয়েছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিবার্তা/সুমন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]