
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রুগ্ন গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস জব্দসহ দুইজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । পরে জব্দ মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে আখাউড়ার কলেজপাড়ায় সহকারী কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দু'জন মাংস ব্যবসায়ীকে এ জরিমানা করেন।
কলেজপাড়ার মো. শামছুজ্জামান (৩৯)কে ৫ হাজার ও আনোয়ারপুরের মো. ছালাম (৬৫)কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, ওই দুই ব্যক্তি অসুস্থ একটি গরু অন্য এলাকা থেকে জবাই করে নিয়ে এসে কলেজ পাড়ায় বিক্রি করছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত হাতেনাতে তাদেরকে ধরে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]