
ব্রাহ্মণবাড়িয়া শীমান্তে প্রায় ৫৯ লক্ষ টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ী জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১২ টা ৫০ মিনিটের দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ তেতাভূমি নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচলনা করে এসব মালামাল জব্দ করা হয়। অভিযানে ভারতীয় অবৈধ ৬৯৩ পিস শাড়ী আটক করতে সক্ষম হয়।
আটককৃত চোরাচালানী মালামালের নিরুপিত সিজার মূল্য আনুমানিক ৫৮ লাখ ৯০ হাজার ৫০০ টাকা। আটককৃত চোরাচালানী মালামালসমূহ কুমিল্লা কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]