টেকনাফে আটক ১৪ বাংলাদেশি জেলেকে ছাড়ে দিল রাকান আর্মির
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১২:২৬
টেকনাফে আটক ১৪ বাংলাদেশি জেলেকে ছাড়ে দিল রাকান আর্মির
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে আটক ১৪ জন জেলেকে তিন দিন পর ছেড়ে দিয়েছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি।


মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শাহপরীরদ্বীপের পশ্চিমপাড়া ঘাট দিয়ে তারা নৌকাসহ নিরাপদে ফিরে আসেন।


এর আগে ২৮ মার্চ সকালে নাইক্ষ্যংদিয়া নাফ নদীর মোহনা থেকে তিনটি নৌকাসহ তাদের আটক করে নিয়ে যাওয়া হয়।


আরাকান আর্মির হাত থেকে ফিরে আসা শাহপরীরদ্বীপের বাসিন্দা জেলে মহিউদ্দিন জানান, গত তিন দিন আগে নাইক্ষ্যংদিয়া নাফ নদীর মোহনা থেকে তিনটি নৌকাসহ তাদের ১৪ জনকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। সেখানে তারা মানবেতর অবস্থায় ছিলেন। তবে মঙ্গলবার রাতে আরাকান আর্মির সদস্যরা নিজেদের ইচ্ছায় নৌকাসহ তাদের ছেড়ে দিলে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তারা নিরাপদে বাড়ি ফেরেন।


টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মুল ফারাহ তাজকিরা বলেন, আরাকান আর্মির হাতে আটক শাহপরীরদ্বীপের ১৪ জেলে নিরাপদে ফিরে এসেছে বলে আমি শুনেছি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com