ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে মাটি খুঁড়তে গিয়ে মিলল মর্টার শেল
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ২১:৫৩
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে মাটি খুঁড়তে গিয়ে মিলল মর্টার শেল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড় হরণ গ্রামে পুকুর খনন করার সময় তাজা একটি মর্টার শেল উদ্ধার করছেন স্থানীয় মাটিকাটা শ্রমিকেরা।


রবিবার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে শ্রমিকেরা কোদাল দিয়ে মাটি কাটার সময় মর্টার শেলটি উদ্ধার হয়।


পুলিশ ও বাসিন্দারা জানান, ভাষাসৈনিক ও ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন আহমেদের গ্রামের বাড়িতে পুকুর খনন করার সময় একটি তাজা মর্টার শেল উদ্ধার করেছেন মাটিকাটার শ্রমিকেরা।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি দড়ির বেষ্টনী দিয়ে ঘিরে রাখে। পুলিশের ধারণা, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এই মর্টার শেল ব্যবহার করা হয়েছিল। পরে সোমবার (৩০ মার্চ) দুপুরে সেনাবাহিনীর একটি দল উদ্ধারকৃত মর্টার শেলটি পরিদর্শন করে গেছে।


তারা জানায়, কুমিল্লা থেকে সেনাবাহিনীর আর্টিলারি সেল ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে এসে নিষ্ক্রিয় করবে।


এদিকে মর্টার শেল উদ্ধারের খবর পেয়ে গ্রামের বিভিন্ন এলাকা থেকে শিশু-কিশোরসহ নানা বয়সি মানুষ ভিড় করছে। তবে কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে, সে জন্য পুলিশ বেষ্টনী নিয়ে এলাকাটি ঘিরে রাখে। পুলিশ জানায়, সেনাবাহিনীর মর্টার শেল নিষ্ক্রিয় প্রতিনিধিদল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com