
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিপুল পরিমান ভারতীয় অবৈধ চোরাচালান মাদকদ্রব্য আটক করেছে বিজিবি।
রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত ২ টা ৪০ মিনিটের দিকে
সরাইলের বিভিন্ন স্থানে টহল অভিযানে বিপুল পরিমান ভারতীয় অবৈধ চোরাচালান মাদকদ্রব্য আটক করা হয়।
বিজিবি জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় গাঁজা-১৬ কেজি আটক করতে সক্ষম হয়। আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিকাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ড্রামের ভিতরে লুকায়িত অবস্থায় ২২ কেজি ভারতীয় গাঁজা আটক করতে সক্ষম হয় এবং আসামি পলাতক থাকে।
পলাতক আসামি হলেন- মো. সোহেল মিয়া (৩৫), পিতাঃ মৃত আব্দুল আলী, কালিকাপুর, ধর্মঘর, মাধবপুর, হবিগঞ্জ।
পলাতক আসামির নামে মাধবপুর থানায় মামলা দায়ের করে আটককৃত ভারতীয় গাঁজা হবিগঞ্জের মাধবপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য জব্দ করা হয়।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]